নীল বণিক
নীরব মোদির সম্পত্তির খোঁজে কলকাতাতেও তল্লাশি চালাতে পারেন ইডির আধিকারিকরা। এরাজ্যেও নীরব মোদির হীরের শোরুম রয়েছে। তাঁর নিজস্ব হিরের ব্র্যান্ড ফায়ারস্টার ডায়মন্ডের কলকাতা ও দুর্গাপুর শোরুমে তল্লাশি চালানো হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও এরাজ্যে মেহুল চোকসির সংস্থা গীতাঞ্জলির তিনটি অফিসের ঠিকানা হাতে পেয়েছে ইডি। সেখানেও তল্লাশি চালানো হতে পারে বলে সূত্রের খবর। নীরব মোদি এরাজ্যের বেশ কয়েকটি নামি গয়নার দোকানে হীরে সাপ্লাই করতেন। প্রয়োজনে সেইসব দোকানের মালিকদের জেরা করতে পারেন ইডির আধিকারিকরা। তাছাড়া নীরব মোদি কান্ডে সিবিআইয়ের নীল বুকে রয়েছে গিলি ইন্ডিয়া ও নক্ষত্রর মতো ব্র্যান্ডের নাম। নীরব মোদি কান্ডে যুক্ত থাকার জন্য শুক্রবার এই দুটি সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। কলকাতায় দুটি সংস্থারই শোরুম রয়েছে। এই দুটি সংস্থাতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি চলতে পারে বলে দিল্লি সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news