সুপর্ণা দাঁ
তিনি গোল করেও সোশ্যাল সাইটে নানা কটুক্তি শুনতে হয়েছে। ওসব পাত্তা দিতে নারাজ উইলিস প্লাজা। ইস্টবেঙ্গল খেলাকালীন সময়ে অনেক সমালোচনার ঝড় সামলেছেন। তাই, এসব যেন শুনতে শুনতে অভ্যস্থ হয়ে গেছেন। মহমেডানে সই করেও চলে যেতে হয়েছে। প্লাজা ঠিক করেছেন, গোল করে সব জবাব দেবেন।
শুক্রবার ফোনে ধরা হলে চ্যানেল হিন্দুস্তানকে ফোনে বলেন, ‘গোল করে ভাল লাগছে। গোল না পেলে কথা তো শুনতে হবেই। সমর্থকদের কোনও দোষ নেই। অফ ফর্ম যেতেই পারে। সেটাই গেছে।’
একটু থেমে বলেন, ‘আশা করছি সুপার কাপে আরও গোল পাব। চার্চিলে সই করে দারুণ লাগছে। আরও দূর নিয়ে যেতে হবে টিমকে।’
ইস্টবেঙ্গল সম্পর্কে প্লাজা বললেন, ‘আমাকে তো ছেড়ে দিল ওরা। কই আই লিগ পেল না তো? মনে রাখতে হবে, ফুটবল ১১জনের খেলা। একা কেউ লিগ জেতাবে না। লিগ চ্যাম্পিয়ন হতে গেলে যে এককাট্টা মনোভাব দরকার, সেটা ইস্টবেঙ্গলের ছিল না। তাই আই লিগ আসেনি।’
পরবর্তী লক্ষ্য নিয়ে প্লাজা বলেছেন, আপাতত সুপার কাপটাই লক্ষ্য। তারপর অন্য কিছু নিয়ে ভাবব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news