নিজস্ব সংবাদদাতা :
শনিবারের মিনি ডার্বিতে অভূতপূর্ব ছবি দেখা যাবে। ম্যাচ আয়োজকদের বিশেষ উদ্যোগ। শনিবার কল্যাণীতে মৈত্রীর মেলবন্ধন দেখা যাবে। তা হল মহমেডান ফুটবলারদের হাত দিয়ে লাল–হলুদ বেলুন, ইস্টবেঙ্গল ফুটবলারদের দিয়ে সাদা–কালো গ্যাস বেলুন ওড়ানো হবে। গত ম্যাচের মতো শনিবারের ম্যাচেও সাড়ে বারো হাজার টিকিট বিক্রির অনুমতি দিয়েছে পুলিস। নতুন গ্যালারি ভর্তি করে দর্শক ঢুকতে দিতে নারাজ পুলিস। নতুন গ্যালারিতে আট হাজার লোক ধরে। গোটা স্টেডিয়ামে মোট আঠারো হাজার ক্যাপাসিটি রয়েছে। মিনি ডার্বির টিকিটের চাহিদা বেশ ভালই। ম্যাচের দিন সকালে ১০টা থেকে কল্যাণীতে টিকিট বিক্রি করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news