Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলের গুরবিন্দার হঠাৎই মানবিক মুখ। দেখে নিন কেন

ইস্টবেঙ্গলের গুরবিন্দার হঠাৎই মানবিক মুখ। দেখে নিন কেন

‌নিজস্ব সংবাদদাতা :

গুরবিন্দার সিং এমনই। সুযোগ পেলেই ‘মানবিক মুখ’ হয়ে ওঠেন তিনি। কয়েক মাস আগেই ইস্টবেঙ্গল আকাদেমির খুদে ফুটবলারদের বুট কেনার জন্য টাকা দিয়েছিলেন। এবার গুরি পাজি যা করলে‍ন, তা দেখে অন্যরা শিক্ষা নিতেই পারেন।
ছোট্ট মেয়ের ২ বছরের জ‍ন্মদিন। ইচ্ছা করলেই গুরবিন্দার পারতেন শহরের কোনও নামি রেঁস্তোরায় গিয়ে তা সেলিব্রেট করতে। তা না করে, খুদে ফুটবলারদের পাশে থেকেই মেয়ের জন্মদিন পালন করলেন গুরবিন্দার। সঙ্গে ছিলেন তঁার স্ত্রী। মেয়েক জন্মদিনে চারিপাশে কেক, উপহারের পাহাড় নয়, ট্রাকশুট, জার্সিতেই ভর্তি ছিল।
হাওড়ার এক ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলারদের ট্রাকশুট দিলেন গুরবিন্দার। তিনি বলেন, ‘এরকম কাজ করতে আমার খুব ভাল লাগে। সময়–সুযোগ পেলে টুকটাক সাহায্য করার চেষ্টা করি।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *