Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলের কোন পজিশন শক্তিশালী?‌ কী বলছেন ওয়াটসন, জানুন ক্লিক করে

ইস্টবেঙ্গলের কোন পজিশন শক্তিশালী?‌ কী বলছেন ওয়াটসন, জানুন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা

দারুণ কথা বলেন। মিডিয়ার মুখোমুখি হওয়ার জন্য সংবাদমাধ্যমের প্রথম পছন্দ তিনি। যত কঠিন প্রশ্নই করা হোক না কেন, দারুণ ভাবে তা সামাল দেন। সেই ক্যামেরন ওয়াটসন ডার্বি খেলতে কতটা মুখিয়ে রয়েছেন তা বলে দেন। ‘প্রথম ডার্বিতে খেলতে নামব। দারুণ এক্সসাইটেড। চাইব প্রথম ডার্বি জিতে স্মরণীয় করে রাখতে। গত বছরের ডার্বি দেখেছি টিভিতে।’ আক্রামকে নিয়ে বলেন, ‘আশা করছি ওর ডার্বিতে খেলতে কোনও সমস্যা হবে না। ও পেশাদার ফুটবলার। সবরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। নিজের সেরাটা উজাড় করে দেবে।’ মিনার্ভা ম্যাচের ভুলত্রুটি শুধরে ডার্বি জিততে মরিয়া ওয়াটসন। ‘মিনার্ভা ম্যাচে বিপক্ষের প্রতি–আক্রমণের সময় আমাদের টিম তালগোল পাকিয়ে গিয়েছিল মিডফিল্ডে স্পেস তৈরি হয়ে গেছিল। ডার্বিতে সতর্ক থাকতে হবে।’
ওয়াটসন বলছেন, ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশন সবচেয়ে স্ট্রং। রফিক, কাৎসুমি, আমনা কোয়ালিটি ফুটবলার। মোহনবাগানের কোন পজিশন শক্তিশালী? ‘মোহনবাগানের সব পজিশনই শক্তিশালী। কিন্তু পয়েন্ট টেবিলে আমরা প্রথম উপরের দিকে নেই, সেটা ফুটবলে হতেই পারে। কখন কী হবে কেউ বলতে পারে না। লিগ টেবিলে আমাদের তুলনায় এগিয়ে থাকায় ইস্টবেঙ্গলের উপর চাপ বেশি থাকবে। কারণ, ওরা চাইবে ডার্বি জিতে শীর্ষস্থানে পৌঁছতে। চাপ নিয়েই ওদের খেলতে হবে। ডার্বি না ভেবে আমাদের বাকি ৯ ম্যাচই জিততে হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *