প্রসেনজিৎ মাহাতো:
বার্সিলোনার সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। সেটা অনেকেই জানেন। চ্যানেল হিন্দুস্তানের খবর, এই প্রক্রিয়া প্রায় শেষের মুখে। কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর আসতে চলেছে। কোয়েস চেয়ারম্যান বার্সিলোনার সঙ্গে গাঁটছড়া বাঁধার খবরে সিলমোহর দেবেন। এই কাজে কোয়েসকে অনেকটাই সাহায্য করেছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ।

শোনা যাচ্ছে, আলেজান্দ্রোই নাকি সর্বপ্রথম এই পরিকল্পনাটা শুনিয়েছিলেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাককে। তারপর থেকেই আইজ্যাকের মাথায় বুদ্ধিটা ঘুরতে শুরু করে। এই মুহূর্তে যা পরিস্থিতি বার্সিলোনার সঙ্গে সইসাবুদের কাজেও প্রায় শেষ। এবার সরকারি ভাবে ঘোষণার পালা। সব কাজই মিটিয়ে নিয়েছেন আইজ্যাক। বার্সিলোনার–বি, সি টিমের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পারে কোয়েস ইস্টবেঙ্গলের ফুটবলাররা। স্পেনে গিয়ে প্রি–সিজন সারবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্তারা যখন কোয়েসকে তাড়াতে উদ্যত তখনই কোয়েস এইরকম এক চমক দিল। ইস্টবেঙ্গলের সঙ্গে বার্সিলোনার গাঁটছড়ার বাঁধার খবর ভারতীয় ফুটবলের জন্য বড় খবর তা বলা বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news