Breaking News
Home / TRENDING / প্রথম খেলাতেই লালহলুদ ‘হিরো’ সুহের

প্রথম খেলাতেই লালহলুদ ‘হিরো’ সুহের

নিজস্ব প্রতিনিধি :

খেলা দেখে খুশি মনেই বাড়ি ফিরছেন লালহলুদ সমর্থকেরা। হঠাৎই কানে এল একজন বলছেন, “হ্যাঁ রে, আজকের ইস্টবেঙ্গল-রেনবোর খেলাটা অস্ট্রেলিয়ায় দেখা গেছে! না-গেলে সুহেরের গোল তিনটের একটা ভিডিয়ো মেল করে দেওয়া যায় তো!”
মনে পড়ে গেল গতবছর লালহলুদের ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যান বাতিল করে দিয়েছিলেন সুহেরকে! তিনি ঐতিহাসিক ভুল করেছিলেন তা বুঝিয়ে দিলেন ভি পি সুহের। অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে লালহলুদের ‘হিরো’ হয়ে উঠলেন তিনি। শুধু তাই-ই নয়, ইস্টবেঙ্গলের তিন নায়কের সঙ্গে একসারিতে নামও লেখালেন। এঁরাও অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেছিলেন। তাঁরা হলেন—- অসীম মৌলিক (১৯৬৩), শ্যাম থাপা (১৯৬৬) এবং বিকাশ নার্জারি (২০১০)। এঁদের মধ্যে শুধু বিকাশ নার্জারি নিজের খেলা ধরে রাখতে পারেননি। হারিয়ে গেলেন ময়দান থেকে!
কলকাতা ময়দানে সুহের আসেন ফুটবলার এবং কোচ বিনু জোসের হাত ধরে। এসেছিলেন ইউনাটেড স্পোর্টস-এ। এখানে আসবার আগে খেলতেন কেরলের এসবিটি-তে। যাই হোক, মর্গ্যান বাতিল করতেই ইস্টবেঙ্গল থেকে রিলিজ নিয়ে গেলেন ইউনাইটেড স্পোর্টসে। গত মরশুমে ইউনাইটেডের হয়ে হ্যাট্রিক করেছিলেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের গোলে বল ঢুকিয়েছিলেন।
সুহেরের দু’পায়েই আছে ড্রিবল করার সহজাত ক্ষমতা। পায়ে শটও আছে। এবার আবার ইস্টবেঙ্গলে এসে আলো ছড়ালেন নিজেদের মাঠের সবুজ ঘাসে। কেরলের পালাক্কাডের সুহের বিজয়ন আর সি কে বিনীথ-এর ভক্ত। সুহেরের হ্যাট্রিকের পর বিজয়ন অভিনন্দনও জানিয়েছেন তাঁকে। ঠিক কি বলেছেন বিজয়ন, তা জানাতে চাননি লাজুক সুহের। যেমন তিনি মনে পুরনো কথা। তাঁকে মর্গ্যান সাহেব কেন বাতিল প্রসঙ্গ তুলতেই সুহের জানিয়েছেন, পুরনো কথা থাক না। বাদ দিন ওসব। কোচের কথা রাখতে পেরেছি এতেই খুশি। এখনও অনেক খেলা বাকি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
লালহলুদ কোচ খালিদ জামিল বলেছেন, সুহের প্রচণ্ড সুযোগসন্ধানী। আশা করি পরের খেলাগুলোতেও গোল করবে।
লালহলুদ নায়ক সুহের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। খেলতে চান দেশের হয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *