চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
তিন মাসে ৮ বার ভূমিকম্পে কেঁপে উঠল রোহটক। বুধবার ২.৮ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠে হরিয়ানার রোহটক। ফলে ছোট-মাঝারি মিলিয়ে গত তিনমাসে রোহটকে ৮ বার ভূমিকম্প অনুভূত হল।
এ প্রসঙ্গে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ১২টা ৫৫ মিনিট নাগাদ রোহটকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিমি গভীরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ২.৮। গত ১২ এপ্রিল থেকে দিল্লি সংলগ্ন এলাকায় ১৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৮টিই রয়েছে রোহটকে। তবে সবগুলির মাত্রা খুবই কম। কিন্তু বারবার একই জায়গায় এতগুলি ভূমিকম্প সংকেত দিচ্ছে এই এলাকায় আগামীদিনে বড়সড় ভূমিকম্প ঘটতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news