Breaking News
Home / TRENDING / নিট পরীক্ষার্থীদের জন্য নিউ নর্মাল নিয়মাবলী, জানুন ক্লিক করে

নিট পরীক্ষার্থীদের জন্য নিউ নর্মাল নিয়মাবলী, জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবশেষে নিট ২০২০ এর পরীক্ষা ১৩ ই সেপ্টেম্বর নেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে। এই বিশ্ব মহামারী কভিড ১৯ এর সময় জাতীয় পরীক্ষামূলক সংস্থা ১৫ লক্ষের বেশি শিক্ষার্থীদের নিরাপদের কথা মাথায় রেখে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পরীক্ষার্থীদের রিসেন্ট ট্র্যাভেল হিস্ট্রি, সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস (Recent travel history) ও বর্তমান শারীরিক অবস্থার একটি পত্র সঙ্গে রাখতে হবে । তা ছাড়াও সুরক্ষার কথা মাথায় রেখে জানানো হয়েছে প্রার্থীরা যেন অ্যাডমিট কার্ড , একটি পাসপোর্ট সাইজ ফটো , নিজস্ব জলের বোতল , স্যানিটাইজার , মাস্ক এবং গ্লাভস সঙ্গে রাখে। পরীক্ষার হলে আর কোনও অতিরিক্ত জিনিষ নিয়ে ঢোকা যাবে না।

তবে এখানেই শেষ নয় পোষাকের মধ্যেও রয়েছে অনেক বিধি নিষেধ। যেমন ফুলহাতা জামা পরা বা পা ঢাকা জুতো পরা যাবে না। পরীক্ষার্থীরা চাইলে আগে থেকে তাদের পরীক্ষার জায়গা দেখে আসতে পারে । পরীক্ষার শেষে তাদের খাতার সঙ্গে অ্যাডমিট কার্ডও জমা দিতে হবে। কিন্তু তারা চাইলে তাদের প্রশ্নপত্র নিয়ে যেতে পারে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি কোনও সম্প্রদায়ের নির্দিষ্ট পোষাক পরতেই হয় তাহলে তা আগে থেকে জানাতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *