চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত-চিন সীমান্তে যুদ্ধের পরিস্থিতিতে এ যেন সম্পর্ক খানিকটা ঝালিয়ে নেওয়া। পারস্পরিক টুইট করে সৌজন্য বিনিময় আসলে হল কূটনৈতিক মতবিনিময়। সেই মতবিনিময় ভারতকে বন্ধুরাষ্ট্র আখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, “আমি ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার সব জনগণকে তাঁদের ২৪৪ তম স্বাধীনতা দিবসের জন্য ধন্যবাদ জানাই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হওয়ার সুবাদে এই স্বাধীনতা দিবসের মাহাত্ম্য আমরা খুব ভালভাবেই জানি।”
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020
এমন টুইটার উত্তরে পাল্টানোর জন্য দেখান ডোনাল্ড ট্রাম্প। সৌজন্যের বার্তায় মার্কিন রাষ্ট্রপতি টুইট করেন, “ধন্যবাদ বন্ধু। আমেরিকা ভারতকে ভালবাসে।” আন্তর্জাতিক মহল মনে করছে, ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে আসলে চিনকে কড়া বার্তা দিতে চাইছে আমেরিকা। প্রতিবেশী রাষ্ট্র গুলির প্রতি যুদ্ধাংদেহী মনোভাব তথা সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিনকে দায়ী করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “এই অতিমারী চিন থেকেই ছড়িয়েছে। এটা হওয়া উচিত ছিল না। কিন্তু ওরা এটা ছড়িয়েছে। আমরা ওদের সঙ্গে একটা নতুন বাণিজ্যিক চুক্তি করেছিলাম। সেই চুক্তির কালি শোকানোর আগেই এই ভাইরাস আমাদের দেশে ধাক্কা দেয়।”
গত কয়েক মাসে চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে। তেমনই সম্পর্কের উন্নতি হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এই সম্পর্কের উন্নতি ঘটাতে নরেন্দ্র মোদী ও ট্রাম্প উভয়েই উদ্যোগী হয়েছিলেন। আমেরিকাকে করোনা ভাইরাসের মোকাবিলা করতে হাইড্রঅক্সিক্লোরোকুইন ওষুধ পাঠিয়েছিল মোদীর ভারত। তাছাড়া মোদীর আমেরিকা সফরে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প। তেমনই ট্রাম্পের ভারত সফরের সময় ‘নামাস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের আয়োজন করে পাল্টা সৌজন্য দেখিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন পারস্পরিক সৌজন্য বিনিময় ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে ট্রাম্প যেন ঘুরপথে বার্তা পাঠালেন বেজিংকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news