নীল বণিক
ডিজাস্টার ম্যানেজমেন্টের পাঠ এবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে চালু করার প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছে তাঁরা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তো বটেই নতুন এই পাঠ্যক্রম চালু করতে হবে রাজ্যের সব বিশ্ববিদ্যালয় গুলিতেও। নতুন এই পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্রদের পড়তে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে ইউজিসি।
ভূমিকম্প থেকে বন্যা, এমনকি জঙ্গি হামলাতে কিভাবে নিজেকে বাঁচতে হবে সেই সমস্ত বিষয় এই পাঠ্যক্রমে থাকবে। তবে ইউজিসির এই নির্দেশিকা মানা নিয়ে রাজ্য শিক্ষা দফতর ঘোর অন্ধকারে। নতুন নির্দেশিকা নিয়ে রাজ্য শিক্ষা দফতর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। তারপর তারা এই নির্দেশ রাজ্য বিশ্ববিদ্যালয় গুলিতে চালু করবে বলে জানায় রাজ্য শিক্ষা দফতর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news