চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারত-চিন উত্তেজনার মধ্যে কূটনৈতিক মহলে বেজিংকে কিছুটা অস্বস্তি দিল নয়াদিল্লি। ভারতের পাশে দাঁড়িয়ে চিনের দাবিকে খারিজ করে দিল রাশিয়া।
রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেদেশে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। করোনা সংক্রমণের পর ও চিনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন। এখন মস্কো সফরে ভারত ছাড়াও রয়েছেন আরই অনেক দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তাই রাজনাথের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। এছাড়া গতকাল রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজনাথ। ওই বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ভারত সবথেকে বেশি যুদ্ধের অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে। ২০১৮ সালের অক্টোবরে দু’দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়। এই চুক্তি অনুসারে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ৫এস-৪০০ মিসাইল সরবরাহ করবে। যা আগামী বছরের মধ্যে পৌঁছে যাবে। এছাড়া এসইউ-৩০ এমকেআই (SU-30 MKI), মিগ-২৯ যুদ্ধবিমান ও আধুনিক একে-২০৩ (AK-203) রাইফেল রাশিয়া থেকে আমদানি করবে ভারত। এদিন রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে এই চুক্তির অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় রাজনাথের।
পরে ভারতের এই পদক্ষেপে আপত্তি জানায় চিনের প্রতিনিধি। চিনের সরকারি সংবাদপত্র ‘পিপলস ডেলি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি পরিস্থিতির মধ্যে রাশিয়া যেন অস্ত্র দিয়ে ভারতকে সাহায্য না করে। কিন্তু চিনের এই আপত্তিকে খারিজ করে দিয়ে ভারতের পাশে থাকার বার্তা দেয় রাশিয়া। যার ফলে কূটনৈতিক মহলে কিছুটা জয় পেল নয়াদিল্লি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news