Breaking News
Home / TRENDING / হোয়াটসঅ্যাপে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করলেন দীপিকা-শ্রদ্ধা

হোয়াটসঅ্যাপে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করলেন দীপিকা-শ্রদ্ধা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এনসিবি-র জিজ্ঞাসাবাদে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করে নিলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) ও শ্রদ্ধা কাপুর দিলেন চাঞ্চল্যকর তথ্য হোয়াটস অ্যাপে ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত চ্যাট করেছেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে নাকি একথা স্বীকার করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। স্বীকার করেছেন জয়া সাহা এবং করিশ্মার সঙ্গে গ্রুপ চ্যাটের কথাও। খবর রটেছিল, হোয়াটস অ্যাপের ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। সেখানেই তিনি ‘মাল’-এর খোঁজ করেছিলেন। দীপিকার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর।

শোনা গিয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর খুব ধীর গতিতে ভেবে চিন্তে দিয়েছেন দীপিকা। আগে থেকেই নিজের আইনি টিমের সঙ্গে আলোচনা সেরে এসেছিলেন। সেই মতো উত্তর দিয়েছেন ভেবেচিন্তে। টানা ছ’ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর এনসিবি অফিস ত্যাগ করেন অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’র নায়িকা ছিলেন শ্রদ্ধা কাপুর (Sraddha Kapoor)। তিনিও শনিবার এনসিবি (NCB) দপ্তরে হাজির হয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে নাকি সুশান্তের সঙ্গে পার্টি করার কথা স্বীকার করেছেন শ্রদ্ধা। এমনকী সুশান্তকে নাকি তিনি ভ্যানিটি ভ্যানে মাদক নিতেও দেখেছিলেন। কিন্তু নিজে কোনওদিন মাদক নেননি বা মাদক পাচারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন শ্রদ্ধা। তবে শ্রদ্ধার উত্তরে এনসিবি আধিকারিকরা সন্তুষ্ট নন।

সুশান্তের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়েও বিস্তর গুঞ্জন শোনা গিয়েছে। ‘কেদারনাথ’ ছবির সময় থেকেই নাকি দু’জনের প্রেম শুরু হয়েছিল। সুশান্ত ও তাঁর বন্ধুদের সঙ্গে নাকি ব্যাংককে দিয়ে সময়ও কাটিয়েছিলেন সারা। সেই বিষয়েও সইফকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। শুক্রবারই মাদক প্রসঙ্গে রকুলপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি-র। শোনা গিয়েছে, রিয়ার জন্য মাদক রাখার কথা নাকি স্বীকার করেছেন রকুল। তবে অভিনেত্রী দাবি করেছেন, এক বছর আগেই নাকি রিয়ার সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। ‘ড্রাগ চ্যাট’-এ উল্লেখিত ‘ডুব’ বা ‘ডুবি’ প্রসঙ্গের কথাও জানিয়েছেন রকুল। অভিনেত্রীর দাবি, রোল করা সিগারেটের ক্ষেত্রে এই কথা ব্যবহার করা হত। তবে নেটদুনিয়ার একাংশের দাবি এটি মাদক মিশ্রিত সিগারেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *