Breaking News
Home / TRENDING / দীনেশের মার্কসিট অর্জুনের হাতে, জানুন ক্লিক করে

দীনেশের মার্কসিট অর্জুনের হাতে, জানুন ক্লিক করে

নীল রায়:

‘ব্যারাকপুরে তৃতীয় হবেন দীনেশ ত্রিবেদী।’ শুক্রবার বিধানসভায় নিজের পদত্যাগপত্র জমা দিতে এসে এমনটাই মন্তব্য করলেন অর্জুন সিংহ। ব্যারাকপুর লোকসভায় বিজেপির প্রার্থী তিনি। তাই তৃণমূল বিধায়ক হিসেবে ভাটপাড়ার বিধানসভা থেকে পদত্যাগ করেন এদিন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এদিন দুপুরে নিজের পদত্যাগপত্র তুলে দেন অর্জুন। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী বাহুবলি নেতা বলেন, ‘জয় নিয়ে আমার কোনও সংশয় নেই। দীনেশ ত্রিবেদী ওই আসনে তৃতীয় হবেন। ওঁর লড়াই দ্বিতীয় স্থানে উঠে আসার। কারণ ভোটে বিজয়ী একজনই হন।’ নিজের ‘ধর্ম’ ত্যাগ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘দুর্নীতিতে ভরে গিয়েছে তৃণমূল।‌ তাই প্রতিবাদ করে বেরিয়ে এসেছি।’

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রচার ছিল অর্জুন দল ছাড়লেও তার ছেলে পবন বাংলার শাসক দলে থেকে যাচ্ছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এসব তৃণমূলের অপপ্রচার। আমি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি আমার ছেলেও আমার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছে। আমি দ্বিচারিতার রাজনীতি করি না। এমনটা করলে আমার লড়াই সঠিক হবে না।’

অর্জুনের দাবি, তাঁর পদত্যাগের পরে ভাটপাড়া বিধানসভায় যে উপনির্বাচন হবে, সেখান থেকে আরও একজন বিজেপি বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় পা রাখবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *