নীল বণিক
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি সাংবাদিক সম্মেলন করবেন তা আগেই বলেছিলেন। তবে, সাংবাদিক সম্মেলনে তিনি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মুখ খুলবেন কি না সে বিষয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলেই। এদিন ইস্তফা দেওয়া পর সাংবাদিক সম্মেলনে দলনেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে মুকুলের অভিযোগ, ‘‘আমি দলে চাকর-বাকর হয়ে থাকতে পারব না।’’
এতদিন পর বুঝলেন যে, মমতার দলের চাকর হয়েছিলেন তিনি! মুকুলের সাংবাদিক সম্মেলনের পর এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবীদ। পরিবারতন্ত্র ঠিক কিভাবে দেশের ক্ষতি করছে তা বুঝতে পেরেছেন। আর সেই কারণেই হয়তো এতদিন বাদে তিনি মুখ খুললেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি তাঁর দাবি, মুকুল রায় দল ছাড়ার জন্য তৃণমূল শিবির বেশ চিন্তিত। তাই তাঁকে পালা করে প্রতিদিনই তৃণমূল নেতারা বিদ্রুপ করে চলেছেন।
তবে মুকুল রায়, বিজেপি তে নাম লেখাবেন কিনা সেই প্রশ্নের উত্তর এদিনও দিলেন না বিজেপির রাজ্য সভাপতি। মুকুল রায়ের মতোই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘ওয়েট অন।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news