Breaking News
Home / TRENDING / তৃণমূল ভয় পেয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করছে : দিলীপ ঘোষ

তৃণমূল ভয় পেয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করছে : দিলীপ ঘোষ

বাঁকুড়া:
ওরা ভয় পেয়েছে তাই বিজেপি কর্মী ও নেতাদের উপর যেখানে সেখানে আক্রমণ করছে। আমরা ওতে ভয় পাই না। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতরায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের সমাবেশে যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রাজ্য জুড়ে প্রহসন চলছে। উন্নয়নের নামে অত্যাচার চলছে এই রাজ্যে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, দলে দলে আদিবাসী বিজেপিতে যোগ দিচ্ছে আর এতেই ক্ষুব্ধ হচ্ছে সমাজবিরোধীদের দল। উল্লেখ্য, বুধবার রাতে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার এক বিজেপি কর্মকর্তার বাড়ি থেকে রাতের খাওয়া সেরে হোটেলে ফেরার সময় দিলীপ ঘোষের গাড়ির ওপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ির পেছনের কাঁচের একাংশ ভেঙে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার খাতড়া থানায় লিখিত অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *