Breaking News
Home / TRENDING / কর্মীদের মৃত্যুর বিনিময় সাফল্য পেয়েছি, বলে কেঁদেই ফেললেন দিলীপ ঘোষ

কর্মীদের মৃত্যুর বিনিময় সাফল্য পেয়েছি, বলে কেঁদেই ফেললেন দিলীপ ঘোষ

জয় ঘোষ। “ডজন ডজন কর্মীদের মৃত্যুর বিনিময় সাফল্য পেয়েছে দল”। এমন কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার আইসিসিআর প্রেক্ষাগৃহে বক্তৃতা চলাকালীন কেঁদে ফেলেন রাজ্য বিজেপির “স্ট্রংম্যান”। দলীয় কর্মীদের মৃত্যুর কথা বলতে গিয়েই তাঁর চোখে জল আসে। কাপাকাপা গলায় বক্তৃতা করেন মেদিনীপুরের সাংসদ। চোখের জলে প্রয়াত কর্মীদের স্মরণ করে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সভাপতি হিসাবে আমার কাছে খুবই কষ্টের সময়। প্রায় দিনই কোনও না কোনও কর্মীর মৃতদেহের উপর আমাকে মালা দিতে হয়। পার্টি এগিয়ে সফল হয়েছে। কিন্তু এই ডজন ডজন কর্মীর মৃতদেহের বিনিময়ে আমরা সফল হয়েছি। খুবই পীড়াদায়ক।  আমাকে নিজেকে অপরাধী মনে হয়।”  তিনি আরও বলেন, “এখন পর্যন্ত আমাদের ৭২ জন কর্মী নিহত হয়েছেন। বহু কর্মী এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি। বহু কর্মী পালিয়ে বেড়াচ্ছেন। বহু কর্মী মিথ্যা মামলায় ফাসানো হয়েছে তারা জেল খাটছে”। বিজেপির কর্মী সমর্থকদের পরিবারের কষ্টের কথা ভবেই তাঁর চোখে জল আসে বলে মন্তব্য করেন তিনি।    রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের আবির্ভাব ২০১৫ সালের ডিসেম্বর মাসে। আচমকাই রাহুল সিনহাকে সরিয়ে সভাপতি পদে বসানো হয় আন্দামান-নিকোবর থেকে নিয়ে আসা এই সঙ্ঘ সেবককে। তখন থেকেই নিজের “রাফ অ্যান্ড টাফ” কথার জন্য রাজ্য রাজনীতিতে বিতর্কিত নাম হয়ে যায় দিলীপ ঘোষ। কখনও বিরোধী কর্মীদের হাতে “ডেথ সার্টিফিকেট” ধরানো, কখনও আবার “পঞ্চায়েত ভোটের লড়াই শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া”। এমনই সব মন্তব্য করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে “খ্যাতি” লাভ করেছেন দিলীপ ঘোষ। কিন্তু এদিন যেন আইসিসিআরে অন্য দিলীপকেই চোখে পড়ল নেতাকর্মীদের!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *