Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতের লড়াই শশ্মাণ পর্যন্ত গড়াবে! কর্মীদের ভোকাল টনিক দিলীপের

পঞ্চায়েতের লড়াই শশ্মাণ পর্যন্ত গড়াবে! কর্মীদের ভোকাল টনিক দিলীপের

নীল বণিক:

রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনের ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!
শাসকদল তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, “প্রতিবার বুথের ভিতর ভোট লুট করে জিতেই চলেছেন। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সর্বশক্তি দিয়ে রুখবে।” দলের কর্মীদের দিলীপ বলেন, “এবারের লড়াই শুধুমাত্র বুথের ভিতরে নয়। লড়াই করতে হবে একেবারে শ্মশান পর্যন্ত, আর শ্মশান পর্যন্ত এই লড়াই যারা করতে পারবে তারাই পঞ্চায়েত নির্বাচনের জন্য নাম লেখাবেন”। অার এই লড়াই এখন থেকেই শুরু করতে হবে বলে জানান তিনি। তাই এখন থেকে প্রতিদিন রাজ্যের পঞ্চায়েতগুলিতে কর্মসূচি নেওয়ার কথা বলেন তিনি। তাঁর মতে, তৃণমূল নেতাদের নাম করে দূর্নীতির কথা বলতে হবে। প্রয়োজনে পঞ্চায়েত অফিসগুলি টানা ঘেরাও করতে হবে। যাতে মানুষ বিজেপির কর্মসূচী চোখে দেখতে পান। এমনকি পঞ্চায়েতের কাজ নিয়ে সরকারি অফিসার, বিডিও, এসডিও বঞ্চনা করলে তাদেরকেও টানা দুদিন- তিনদিন ঘেরাও করে রাখবার কথা বলেন দিলীপ ঘোষ। মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে। তবে ভোট পাবার জন্য দলের কর্মীদের মানুষের কাছে যেতে হবে। শনিবার অালিপুর জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে বিজেপির পঞ্চায়েত সন্মেলন হয়। সন্মেলনে কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গিয়, শিবপ্রকাশ, মুকুল রায়, সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *