Breaking News
Home / TRENDING / ঔদ্ধত্যের শেষ সীমায়? স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার সামনেও জুতো পরে দিলীপ

ঔদ্ধত্যের শেষ সীমায়? স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার সামনেও জুতো পরে দিলীপ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বুকে পা দিয়ে রাজনীতি করবেন, ভাল কথা।

একা বিজেপি কে জিতিয়ে আনবেন, আরও ভাল।

নরেন্দ্র মোদি অমর রহে! তা নয় মুখ ফস্কে!

হাতে গরম অবদান, স্বাধীন ভারত অমর রহে, অভূতপূর্ব!
দিলীপ ঘোষের ভাষ্য সম্পর্কে হতাশ হয়ে যাওয়া সাধারণ মানুষের প্রতিক্রিয়া এমনই।

স্বাধীনতা দিবসের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য রাজনীতিতে নিজেকে ‘বাঘের বাচ্চা’ হিসেবে প্রতিষ্ঠা করা দিলীপ ঘোষের। বাংলার বাঘ আশুতোষ আর বাঘা যতীনের পর তিনিই প্রথম যিনি এমন জাঁদরেল অভিধায় অভিহিত হন। ছাড়ল না রাজ্য বিজেপি শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মেদিনীপুরের সাংসদ। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর মুহূর্তে পতাকার সামনে দিলীপ দাঁড়িয়ে আছেন পায়ে জুতো পরা অবস্থায়। নিয়ম অনুযায়ী, পতাকা উত্তোলনের সময় কোনও ব্যক্তি জুতো পরে থাকতে পারেন না। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কোনও অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ। কিন্তু এক্ষেত্রে দিলীপ ঘোষ সেই নিয়মের তোয়াক্কা করেননি বলেই অভিযোগ উঠেছে।

গত কয়েক মাস ধরে দিলীপ ঘোষের নানা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সঙ্গে তিনি বিজেপির অন্দরমহলে সমালোচিত হয়েছেন একজন উদ্ধত ব্যক্তিত্ব হিসেবে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন, “বুকের উপর পা দিয়ে রাজনীতি করি। কারও তা পছন্দ না হলে বাড়িতে বসে থাকুন। আমি একাই রাজ্য পরিবর্তন আনতে পারব তখন এসে মিষ্টি খেয়ে যাবেন।” দিলীপ ঘোষ নতুন করে বিতর্ক জুড়ে দিয়েছেন। দিলীপ বিরোধীদের মতে, এই ঘটনা বঙ্গ বিজেপির সভাপতি ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ।

বর্তমানে শিলিগুড়িতে রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ছবিটি সেখানকার বিজেপি কর্মীদের নিয়েই তোলা বলে মনে করা হচ্ছে। ছবিটিতে বিজেপি সভাপতির চারপাশে আরও কিছু মানুষ রয়েছেন। মেদিনীপুরের সাংসদ ছাড়া সকলেই কিন্তু জুতো খুলে দাঁড়িয়ে রয়েছেন বলে ছবিতে দেখা যাচ্ছে। একজন এমন মানুষও ঘটনাস্থলে রয়েছেন যার গায়ে জামাটুকুও নেই। তিনিও জাতীয় পতাকার প্রতি সম্মাননা জ্ঞাপন করছেন বলেই ছবিটিতে দেখা যাচ্ছে। বাংলা রাজনৈতিক মহল সমালোচনার সুরে বলছেন, কখনো কোনও বামপন্থী ছাত্রীর বিরুদ্ধে কুকথা, কখনও নাগরিক সংশোধনী আইনের বিরোধিতাকারীদের গুলি করে মারার হুমকি দিয়ে সংবাদের শিরোনামে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু এবার যে কান্ড তিনি ঘটিয়েছেন তাতে মুখ করেছে দলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *