Breaking News
Home / TRENDING / জেএনইউয়ে হিসাব বরাবর হচ্ছে, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

জেএনইউয়ে হিসাব বরাবর হচ্ছে, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

সূর্য সরকার।

“এবার হিসেব বরাবর হচ্ছে”, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এস এস আই নেত্রী ঐশী ঘোষের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। জেএনইউ (JNU) কাণ্ড নিয়ে দিলীপ বলেন, “এবার হিসাব বরাবর হচ্ছে। শিক্ষাঙ্গনে মারামারি কারা আমদানি করেছে? কমিউনিস্ট আর কংগ্রেসিরা। ওরা যা-যা করেছে তার ফল পাচ্ছে। আর রাজ্যের শাসক দলের সহমর্মিতা প্রসঙ্গে বলি, যখন বাবুল সুপ্রিয়কে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারা হলো, হেনস্তা করা হলো, তখন কোথায় ছিল রাজ্য সরকারের সহমর্মিতা?”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কাজ হবে, আর সকলে চুপ করে বসে থাকবে সেটা তো হয় না! তবে হ্যাঁ, যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” প্রসঙ্গত, রবিবার রাতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় গুন্ডা বাহিনীর তান্ডব চালায়, অভিযোগ ওঠে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন। একই কায়দায় এদিনও জেএনইউ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন মেদিনীপুর সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *