ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের সময়সীমা বাড়াল রাজ্য। ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত—নতুন সময়সীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সময়সীমা অতিরিক্ত ১ মাস বাড়ানো হল। বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রশাসনিক বৈঠকে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকালই ইঙ্গিত দিয়েছিলেন যে ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের সময়সীমা বাড়ানো হবে। কার্যক্ষেত্রে ডেবরার বৈঠকে সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের দফতরের উদ্যোগে খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ড সংশোধনের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। তা প্রথম দফায় আগামীকাল ২৭ সেপ্টেম্বরে শেষ হচ্ছে। কিন্তু রেশন কার্ড সংশোধন ও ডিজিটাল কার্ড তৈরির জন্য গোটা রাজ্যেই মানুষের ভিড় উপচে পড়ায় সরকার ফের নতুন সময়সীমা ঘোষণা করল। সেই ঘোষণা অনুযায়ী পুজোর পর ৫ নভেম্বর থেকে ফের শুরু হবে কাজ। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ছুটির দিন বাদে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে সংশোধনের কাজ। স্থানীয় বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, বোরো অফিসে চলছে সংশোধন ও নতুন কার্ড তৈরির কাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news