সুমন ভুঁইয়া, দিঘা :
তিন দিন ধরে ছিনতাই পরও নড়েচড়ে বসছে না দীঘার প্রশাসন। খোদ দীঘার বুকে দিনের পর দিন ছিনতাই হচ্ছে, যেখানে ভ্রমনার্থীদের টাকা, পয়সা, ফোন এমনকি মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ ও মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কেন প্রশাসনের এতো গাফিলতি।
দীঘা-পুরী-দার্জিলিং মানুষের সর্বদাই ভ্রমণ প্রিয় স্থান, অল্প শুল্কে কিছুটা সময় কাটাতে মানুষ এইসব জায়গায় যায়, মানুষ যদি এইসব জায়গাতে নিরাপদে ভ্রমণ করতে না পারে, প্রশাসন যদি তাদের নিরাপত্তা দিতে বাধ্য না থাকে, তাহলে কি মানুষের জন্য সজাগ হচ্ছে না প্রশাসন।
আজ রাত সাড়ে তিনটা নাগাদ এক পরিবার শিলিগুড়ি থেকে দীঘা ভ্রমণ করতে আসে, বাস থেকে নেমেই তারা অপেক্ষা করে নির্দিষ্ট জায়গায়। কিন্তু নিরাপত্তাকারী ড্রেসে দুইজন ছিনতাইকারী নিজেদের প্রশাসনের কর্মী হিসেবে (Contral Room Night Guard) পরিচয় দিয়ে দুটো ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
ব্যাগে নগদ ১০ হাজার টাকা ক্যাশ, একটাই ফোন ও আইডি কার্ড ছিল। শুধু তাই নয়, মহিলাদের মারধর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনা এই প্রথম নয়, এটা রীতিমতো দিন পর দিন ঘটে যাচ্ছে কিন্তু প্রশাসনের সুরক্ষা কোথায় ? কেন দেওয়া হচ্ছে না অতিরিক্ত নিরাপত্তা ?
আক্রান্ত পরিবার টহলদারী প্রশাসনের সঙ্গেও কথা বলে কিন্তু তারা জানান এটা তাদের রোজকার ঘটনা, তারা কিছু করতে পারবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news