চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হিরে চিরন্তন হতে পারে, কিন্তু হিরের ব্যবসা ? লকডাউন আর করোনার আতঙ্ক এখন হিরে ব্যবসায় প্রশ্নচিহ্ন লকডাউন : হীরকরাজাদের কপালে ভাঁজ দেখা দিয়েছে। করোনার আগে যেখানে সুরাটের একজন সাধারণ ব্যবসায়ীর কাছেও দু হাজার লোক কাজ করত সেখানে এখন সবটাই অনিশ্চিত। গুজরাতে অর্থাৎ দেশের সবথেকে বড় হিরে পালিশের জায়গায় যেখানে আগে এক কোটির ওপর লোক কাজ করত সেখানে এখন কাজ কমে গিয়েছে অর্ধেকের ওপর। হিরে ব্যবসায়ীদের বেহাল অবস্থা শুধু কর্মচারীদের বেতন দিতেই। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই অবস্থায় ব্যবসা কীভাবে চালু রাখা যাবে তা নিয়ে চিন্তায় সবাই।
জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এর ম্যানেজিং ডিরেক্টর বিপুল শাহ বলেছেন লকডাউন তোলার পরও সামাজিক দূরত্ববিধি মেনে কীভাবে কাজ করা হবে সেটাও চিন্তার বিষয়। তাঁর মতে যতদিন লকডাউন চলবে ততই ব্যবসার ক্ষতি হবে। পালিশ হিরে দেশ থেকে মূলত যায় আমেরিকা, চিন এবং ইউরোপের দেশগুলিতে। কিন্তু লকডাউনের পর ৭০ শতাংশ লোক চলে গিয়েছে নিজেদের বাড়িতে। এঁরা ফিরলে তবেও যদি কাজ শুরু হয় তাহলেও দেরি হয়ে যাবে অনেকটাই। লকডাউন ওঠার পর চাহিদা থাকলেও সেই অনুপাতে হিরের কাজ হবে কাঁচামাল, শ্রমিক সব সমস্যা মিলিয়ে। ফলে দারুণ মার খাবে ব্যবসা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news