ওয়েব ডেস্ক:
৩ দিনে উঠে গেল মমতার ধরনা। যদিও তিনি আগে জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি অবধি চলবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে মুখর এই ধরনা। কিন্তু আজই তা তুলে নেওয়া হল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বিরোধী জোটের নেতাদের অনুরোধেই তিনি ধরনা তুলে নিলেন। এইসঙ্গে জানান, এরপরের রাজনৈতিক কর্মসূচি হবে রাজধানি দিল্লিতে। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দেশের অন্য বিজেপি বিরোধী জোট নেতাদের সঙ্গে আলাপচারিতের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ধরনা তুলে নেওয়ার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনা রাজনৈতিক নয়, সংবিধানকে বাঁচানোর ধরনা ছিল। এইসঙ্গে তাঁর মতে, ধরনায় নৈতিক জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু কীরকম নৈতিক জয়, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news