Breaking News
Home / TRENDING / রামমন্দির তৈরি হলে সপরিবারে পুজো দিতে যাবেন দেব

রামমন্দির তৈরি হলে সপরিবারে পুজো দিতে যাবেন দেব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

“রাম মন্দির তৈরি হলে সপরিবারে যাব।” এমনটাই মন্তব্য করলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল (TMC) সাংসদ দেব। শুধু তাই নয়, জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে রুপোলি পর্দার তারকা শাহরুখ, সলমন ও আমির খানকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন তাও অকপটে জানালেন এই অভিনেতা। রবিবার সন্ধ্যায় এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। রাম মন্দিরের শিলান্যাসের দিন তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কে সূত্রপাত হয়। সেদিন দেব (Dev) বলেছিলেন, “মন্দিরের থেকে অনেক বেশি জরুরী ভ্যাকসিন।” ফেসবুক লাইভেও তাঁকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে দেব স্পষ্ট বলেছেন, “রাম মন্দিরের নির্মাণ নিয়ে তার কোনও আপত্তি নেই। প্রধানমন্ত্রী সবসময় সৎ মনেই কাজ করার চেষ্টা করেন। আমার মনে হয় রাম মন্দির হলে আমাদের ভালো। খ্রিস্টানদের ভ্যাটিকান সিটি থাকতে পারে, মুসলিমদের মক্কা মদিনা থাকতে, তাহলে হিন্দুদের রাম মন্দির থাকতেই পারে। মন্দিরটা শুরু হবে সেদিন আমি আমার পরিবার নিয়ে যাবো ওই রাম মন্দিরে। রামকে প্রত্যেকটা ভারতবাসী ভালোবাসে। সেজন্য আমাকে কথা বলতে হবে না।” তিনি আরও বলেন, “আমি কথা দিলাম সেদিন রাম মন্দির তৈরি হবে সেদিন আমি সপরিবারে যাব। আমি কেন সারা বিশ্ব থেকে মানুষ আসবে।”

রাম মন্দির ও কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) সংক্রান্ত প্রশ্নের উত্তরে অভিনেতাদের বলেছেন, রাম মন্দির নিয়ে সেদিন আমি শুধু নিজের মতামত জানিয়ে ছিলাম, “সেদিন আমাকে প্রশ্ন করা হয়েছিল আজ রাম মন্দিরের শিলান্যাস আপনার কি প্রতিক্রিয়া। সে বিষয়ে আমি শুধু নিজের মতামত জানিয়ে ছিলাম। আমি কখনও বলিনি, আমার প্রধানমন্ত্রীকে ভালো লাগে না।” তিনি আরও বলেন, “আমার প্রধানমন্ত্রীকে সত্যিই ভীষণ ভালো লাগে। আমাদের ‌প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা খুব বেশি। এত বেশি ফ্যান ফলোয়িং খুব কম মানুষের থাকে। শাহরুখ খান সালমান খান আমির খান এর থেকেও বেশি জনপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী।” দেবের কথায়, “যখন প্রধানমন্ত্রী কিছু বলেছেন, তখনই দেশের মানুষ লাফিয়ে লাফিয়ে সেটা করেছে। তিনি যেদিন কোভিড তাদের সম্মান জানাতে থালা বাজাতে বলেছিলেন, আমিও সেদিন করেছিলাম। আমার সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে দেখতে পারেন। আমি আমার মা আমার বাবা আমার গোটা পরিবারের ছবি তোমরা দেখতে পাবে সেখানে। বিরোধী দলে আছি বলে সবকিছুই বিরোধিতা করব এমনটা নয়।” রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কার্যের শিলান্যাস প্রসঙ্গে দেবের মত, “আমার মনে হয়েছিল শিলান্যাস অনুষ্ঠান যদি পয়লা জানুয়ারি হত, তাহলে সোশ্যাল ডিসটেনসিংয়ের মতো বিষয়গুলি হয়তো থাকতো না। ৫ তারিখে লাখ মানুষ অযোধ্যার ঘাটে নেচেছে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়া। এটা হওয়া উচিত ছিল না। তবে মন্দিরের প্রতি আমার সমর্থন প্রথম দিন থেকেই রয়েছে। শুধু আমি কেন ভারতবর্ষ বা সারা পৃথিবীর হিন্দুরা এটা চায়।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না, এটা এখনই বলা সম্ভব নয়। তবে যতদিন আমি রাজনীতিতে থাকি ততদিন যেন মানুষের জন্য কাজ করতে পারি। এটা না বলতে পারি দেব শুধু সিনেমার হিরো, যখন তাকে কষ্টের কথা বললাম সে কিছুই করলো না। আমি হয়তো সবটা পারব না, কিন্তু যতটা কানে এল ততটা তো আমি করতে পারি।” ‘চাঁদের পাহাড়’-এর শঙ্করের কথায়, “কে কি খারাপ করেছে তা নিয়ে আমি বলতে যাব না। আমি আমার কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাব। তার ভিত্তিতে ভোটটা আমাকে দিন।” এদিনের সাক্ষাৎকারে তাঁর মুখে একটি বারের জন্যও শোনা যায়নি তৃণমূল কংগ্রেসের নাম। যদিও, এদিন তিনি জানিয়েছেন, তাঁর রাজনীতিতে থাকার একমাত্র কারণ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *