নীল রায়:
মালদাহের জনসভায় তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ-র আক্রমণের জবাবে গোটা বিজেপি দলকেই পাগল বললেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার সভা শেষের আধ ঘন্টা কাটতে না কাটতেই উত্তর দেয় জোড়াফুল শিবির। তৃণমূলের রাজ্যসভার নেতা বলেন “বিজেপি সভাপতির বক্তৃতা শুনে মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়ে গেছে। খুব নার্ভাস হয়ে গেছে। বিজেপি জানে ওদের সময় শেষ হয়ে গেছে। তাই ওরা নার্ভাস। ওদের বক্তৃতা খুবই নিম্নরুচির। এবং ভুল তথ্যে ভরা।” সঙ্গে তৃণমূলের জাতীয় মুখপাত্র আরও বলেন, ‘ওরা ভারতের সংস্কৃতি বোঝে না, বাংলার সংস্কৃতিও জানে না। আসলে ওরা পাগল হয়ে গেছে। কেউ কেউ বলছে ওরা মরিয়া। কেউ কেউ বলছে ওরা পাগল। নাকি দুটোই। পাগল ও মরিয়া।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news