Breaking News
Home / TRENDING / দিল্লির ঘটনাকে ‘প্ল্যানড জেনোসাইড’ বললেন মমতা

দিল্লির ঘটনাকে ‘প্ল্যানড জেনোসাইড’ বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির ঘটনাকে ‘প্ল্যানড জেনোসাইড’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে কেন্দ্রের সরকারের উপর। ওদের হাতে পুলিশ রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, সিআইএসএফ রয়েছে, এসএসবি রয়েছে। তার পরেও এতো মানুষ হিংসার ঘটনা মারা যায় কী করে?” তিনি আরও বলেন, “আমাকে তো অনেকে বলছে এটা প্ল্যানড জেনোসাইড। ছক করে খুন করা হয়েছে। তাঁর কথায়, এখনও অনেক মানুষের খোঁজ নেই। সাতশ লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নালা থেকে লাশ বেরোচ্ছে। এই অন্যায়ের শাস্তি হবেই।”

অন্যদিকে, কলকাতার রাস্তায় যারা ‘গোলি মারো’ স্লোগান তুলেছে তাদের কাউকে ছাড়া হবে না। এদিনের সভায় স্পষ্ট জানালেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিল্লীর ভাষায় কলকাতায় কথা বলা চলবে না। গতকাল আমি লক্ষ্য করেছি বাইরে থেকে কয়েকজন এসেছেন। ‘গোলি মারো’ বলেছেন। ভাষাটা অন্যায়, ভাষাটা দানবিক। তাই যারা এটা বলেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *