Breaking News
Home / TRENDING / ‘দিদিকে বলো’-র পর শুরু হল ‘আমার গর্ব মমতা’ কর্মসূচি

‘দিদিকে বলো’-র পর শুরু হল ‘আমার গর্ব মমতা’ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি।

‘দিদিকে বলো’র পর ‘বাংলার গর্ব মমতা’ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় এই ঘোষণা করেন তৃণমূলের (TMC) যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে দলের তরফে যে পুস্তিকা সরবরাহ করা হয়েছে তাতে বলা হয়েছে, ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৭৫ হাজারেরও বেশি দলীয় নেতা ও কর্মী পশ্চিমবঙ্গের ১৫ হাজার মানুষের কাছে যাবেন। বাংলার প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছবেন। মানুষের সঙ্গে তৃণমূলের যোগাযোগ করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরামর্শদাতা প্রশান্ত কিশোরের উদ্যোগে ‘দিদিকে বলো’র এই কর্মসূচি শুরু করছে তৃণমূল।

এদিন একটি প্রেজেন্টেশন দেখানো হয় নেতা-কর্মীদের। সেখানে বলা হয়েছে তিনটি পর্যায়ে হবে এই কর্মসূচি। কেন বাংলার গর্ব মমতা তার তিনটি কারণ রয়েছে। এই মুহূর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি সংবিধানের প্রস্তাবনার রক্ষক ও অভিভাবক হয়ে থাকেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয়ত বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে যিনি রক্ষা করে চলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ই। এবং যিনি বাংলার গৌরবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করছেন তিনি বাংলার গর্ব মমতা। এই তিনটি বিষয়কে নিয়ে আম জনতাকে বোঝাবেন তৃণমূল কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *