Breaking News
Home / TRENDING / মডেল-অভিনেত্রীর পচাগলা লাশ উদ্ধার

মডেল-অভিনেত্রীর পচাগলা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি  :

মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরীর পচাগলা দেহ পাওয়া গেল মুম্বইয়ের ফ্ল্যাটে। কৃতিকা থাকতেন আন্ধেরির চারবাংলো এলাকার ভৈরবনাথ এস আর এ সোসাইটিতে। এখানে তাঁর নিজের ফ্ল্যাট। বছর ২৩-২৪-এর কৃতিকা হরিদ্বারের মেয়ে। কর্মসূত্রে থাকতেন মুম্বইয়ে।
জিতেন্দ্র-কন্যা একতা কাপুরের বালাজির সিরিয়ালে কাজ করেছেন। কঙ্গনা রানওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেন ‘রজ্জো’তে। এই ছবিতে কৃতিকা নজরে এসেছিলেন টিনসেল টাউনে।
কয়েক দিন ধরেই নাকি কৃতিকাকে দেখতে পাননি পড়শীরা। তাঁরা ভেবেছিলেন কাজের জন্য বাইরে গেছেন তিনি। এক ফ্ল্যাট-প্রতিবেশী নাকি দুর্গন্ধ পান। তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে ভিতর থেকে ফ্ল্যাট বন্ধ। দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢোকে। তারপর মৃতদেহ উদ্ধার করে। কৃতিকার শরীরে এতটাই পচন ধরেছিল যে তাঁকে শনাক্ত করতেই অসুবিধা হচ্ছিল।
খবরে প্রকাশ পুলিশ নাকি জানিয়েছে, ঘরে শীততাপ যন্ত্র চলার কারণেই পচা গন্ধ নাকে আসতে দেরি হয়েছে। পুলিশের অনুমান কৃতিকা নাকি কয়েক দিন আগেই মারা গেছেন। এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা তা এখনও কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। পুলিশ ময়না তদন্তের জন্য কৃতিকার পচাগলা লাশ পাঠিয়েছে।

আজ বিকেলে মুম্বই থেকে খবর নিয়ে জানা গেল কৃতিকাকে খুন করা হয়েছে। হত্যাকারী নিজের হাতের আঙুলে নাকল ডাস্টার পরে ঘুসি মেরেছে। তারই ফলে কৃতিকা মারা গেছেন বলে ধারণা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *