ওয়েব ডেস্ক:
কলকাতার গর্ব দেবাঙ্গ। দেবাঙ্গ অগ্রবাল। আইএসসি-তে ১০০ % নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হল কলকাতার ছেলে । শহরের লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র দেবাঙ্গ আগ্রবাল। রেকর্ড নম্বর পেয়ে রাজ্য তথা দেশে উদাহরণ তৈরি করল দেবাঙ্গ। তবে দেবাঙ্গের সঙ্গে বেঙ্গালুরুর বীভা স্বমীনাথনও পেয়েছেন ১০০ শতাংশ নম্বর।
প্রসঙ্গত, মঙ্গলবার আইএসসির দ্বাদশ শ্রেণি ও আইসিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল। আইসিএসই-তে দেশের মধ্যে দ্বিতীয় অন্বেষা চট্টোপাধ্যায়। অন্বেষা কলকাতার গার্ডেন হাইস্কুলের ছাত্রী। এ বছর আইএসসিতে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৬.৫২ শতাংশ। একই দিনে প্রকাশিত হয়েছে আইসিএসই-র দশম শ্রেণির ফলাফলও। আইসিএসই-তে দশম শ্রেণিতে দেশের মধ্যে প্রথম হয়েছে জুহি কাজারিয়া ও মনহার বনশল। তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ। আইএসসিতে ২০১৯ সালের দ্বাদশ শ্রেণির পাশের হার ৯৯ .৬৯ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news