নীল বণিক :
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই উঠতে পারে বনধ। সুত্রের খবর পূজোর আগে বনধ প্রত্যাহার করার জন্য মোর্চাকে চাপ দিচ্ছে সর্বভারতীয় বণিক সংগঠনগুলি। এমনকি বনধ প্রত্যাহারের জন্য গুরুঙ্গদের বারবার অনুরোধ করছে স্থানীয় বেশ কয়েকটি বণিক সংগঠন। মোর্চা নেতৃত্বকে তারা বুঝিয়েছে টানা বনধে ব্যাপক মার খেয়েছে রেডিমেড ব্যবসা। বনধ প্রত্যাহার করলেই ফের চালু হবে ব্যবসা। আর তখনই এক ধাক্কায় রেডিমেড সামগ্রীর দাম বাড়াবেন মহাজনরা। আর তাতেই বিপদের মুখে পড়তে হবে স্থানীয় ছোট দোকানদারদের। পর্যটকেরা পাহাড়ে এসে শীতবস্ত্র কিনতে গিয়ে, দাম বেশি হলে স্বভাবতই শীতের রেডিমেড পোশাক কিনবেন না। স্থানীয় ব্যবসায়ীদের কথা কিছুটা মেনেও নিয়েছেন মোর্চা নেতারা। তাঁরাও চাইছেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্মানজনক শর্তেই পাহাড়কে ফের সচল করতে। তবে উত্তরবঙ্গের উত্তরকন্যায় একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমেই বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news