Breaking News
Home / TRENDING / পুত্রহারা মায়েদের বিক্ষোভে বন্ধ দাড়িভিট উচ্চ বিদ্যালয়, সিবিআই তদন্তের দাবি

পুত্রহারা মায়েদের বিক্ষোভে বন্ধ দাড়িভিট উচ্চ বিদ্যালয়, সিবিআই তদন্তের দাবি

ওয়েব ডেস্ক:

শোকাকুলা মায়েদের বিক্ষোভে বন্ধ দাড়িভিট উচ্চ বিদ্যালয়। ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলতে দেওয়া হবে না দাড়িভিট বিদ্যালয়, জানিয়ে দিয়েছে নিহত তাপস ও রাজেশের মা। গ্রামের মহিলাদের নিয়ে স্কুলের গেট আটকে বসে পড়েছেন তাঁরা। আন্দোলনরত মহিলাদের দাবি, যতদিন না ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত শুরু হচ্ছে ততদিন তারা দাড়িভিট বিদ্যালয় খুলতে দেবেন না।

পুলিশের গুলিতে মৃত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানিয়েছেন, এই গ্রামের হাজার হাজার ‘তাপসের মা’ এই আন্দোলনে শামিল হয়েছেন। প্রশাসন যদি জবরদস্তি করে তাহলে আমাদের মৃতদেহের উপর দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে।  রাজেশের মা ঝর্না সরকার জানিয়েছেন, সিবিআই তদন্তের নির্দেশের পরেই আমরা বিদ্যালয় খুলতে দেব। তার আগে নয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিআইডির হাতে। কিন্তু মৃত ছাত্রদের পরিবার ও গ্রামের মানুষের মানুষ দাবি করেন সিবিআই তদন্তের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *