প্রসেনজিৎ মাহাতো :
সৌরভ গাঙ্গুলি আগেই টুটু বসু গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। এবার মোহনবাগানের বিরোধী গোষ্ঠীর প্রচারে দেখা গেল সবুজ তোতাকে। বৌবাজারের শ্রী গোপাল সরণীতে রবিবারের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ব্যারেটো। বলেন, ‘আমি ভারতে আসার পর থেকে দেখছি, দেবাশিস, সৃঞ্জয় এই মোহনবাগান ক্লাবের হয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। ক্লাবের উন্নতি কী করে হবে, সে কথা ভাবেন। এঁদের হাত ধরে ক্লাবে অনেক বিদেশি এসেছে। ক্লাবের জন্য টুটু বসুর কী অবদান, তা সকলেই জানেন।’ মোহন জনতার হার্টথ্রব ব্যারেটোর সঙ্গে দেবাশিস–সৃঞ্জয়ের বরাবরই ভাল সম্পর্ক। সে কথাই এ দিন বৌবাজারের সভায় আরও একবার মনে করিয়ে দেন ব্যারেটো।
এ দিকে রবিবার ছিল মোহনবাগানের নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রের স্ক্রুটিনি। তৃতীয় গোষ্ঠী হিসেবে সহ–সচিব পদে মনোনয়ন জমা করেছিলেন কুণাল ঘোষ। কিন্তু, তঁার মনোনয় পত্র আপাতত বিবেচনাধীন। কারণ, তঁার প্রস্তাবকের ক্লাবে সদস্যপদের মেয়াদ দু’বছরের কম। মৌখিক নিয়ম অনুযায়ী দু’বছরের কম হলে বৈধ নয়। কুণাল আবেদন করেছেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news