Breaking News
Home / TRENDING / বিজেপি কর্মীর মৃত্যুর জন্য তৃণমূলকে দায়ী করলেন দারা সিংহ চৌহান

বিজেপি কর্মীর মৃত্যুর জন্য তৃণমূলকে দায়ী করলেন দারা সিংহ চৌহান

নিজস্বসংবাদদাতা, পুরুলিয়া:

বলরামপুরে ৩ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর জন্য সরাসরি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে দায়ী করলেন দলের ওবিসি মোর্চার কেন্দ্রীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের মন্ত্রী দারা সিংহ চৌহান । মঙ্গলবার পুরুলিয়া এসে তিনি বলরামপুরে যান। সেখানে তিনি একে একে দেখা করেন অস্বাভাবিক ভাবে মৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে। এদিন প্রথমে তিনি বলরামপুরের ডাভা গ্রামে দুলাল কুমারের বাড়ি যান। সেখান থেকে মালতি গ্রামে জগন্নাথ টুডুর পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর সুপুরডিতে ত্রিলোচন মাহাতর বাড়িতে গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে । পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই তিন বিজেপি কর্মীর অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়। এই মৃত্যুর সিবিআই তদন্তের দাবীতে সমানে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। দলিয় কর্মীদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন কর্মীদের এই আত্মবলিদান বৃথা যাবে না। শোকার্ত পরিবারগুলির পাশে তাঁরা সব সময় রয়েছেন বলে জানান মন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অনান্য নেতানেত্রীরা। পির কর্মীরা পাশে আছে। যে জন্য এই সংগ্রাম চলছে তা সফল হবেই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *