Breaking News
Home / TRENDING / ‘নারদ’ তদন্তে ঢিলেমি, অখুশি সিবিআই কর্তা

‘নারদ’ তদন্তে ঢিলেমি, অখুশি সিবিআই কর্তা

নিজস্ব সংবাদদাতা:

‘নারদ’ তদন্তে অখুশি সিবিআই কর্তা। নারদ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বুধবার নিজাম প্যালেসে বৈঠক করেন সিবিআই কর্তা রাকেশ আস্থানা। বৈঠক চলাকালীন নারদা তদন্তের আইও রঞ্জিত কুমারকে সতর্ক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে ‘নারদ’ তদন্তের সব তথ্য সঠিক সময়ে দিল্লিতে পৌঁছচ্ছে না কেন, তা জানতে চান সিবিআই কর্তা। রিপোর্ট দিল্লিতে দেরিতে পৌঁছনোয় রঞ্জিত কুমারকে ভর্ৎসনা করেন সিবিআই ডিরেক্টর। তিনি জানিয়ে দেন, আগামী দিনে সঠিক সময়ে তদন্তের রিপোর্ট দিল্লিতে পাঠাতে হবে। তাছাড়া আজ অবধি ‘নারদ’ তদন্তের রি-কন্সট্রাকশন করা হয়েনি কেন, যে আইফোনটি দিয়ে স্টিং অপেরেশন হয়েছিল সেটির বিষয়ে জটিলতা কাটেনি কেন, এই কাণ্ডের পারিপার্শিক নথি-প্রমানই বা আজ অবধি যোগার করা যায়নি কেন, ইত্যাদি বিষয়েও প্রশ্ন তোলেন সিবিআই কর্তা।
শুধু ‘নারদ’ নয়, আজ সকালে নিজাম প্যালেসে সিবিআই কর্তা রাকেশ আস্থানা রাজ্যের একাধিক আর্থিক প্রতারণা মামলার খোঁজ খবর নেন। যার মধ্যে আছে সারদা, নারদা, রোজভ্যালি, টাওয়ার গ্রুপ ইত্যাদি। তিনি একে একে বৈঠক করেন সারদা চিটফান্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্মনের সঙ্গে, রাজ্যে সিবিআইয়ের এসপি ফনিভূষন করণের সঙ্গে, টাওয়ার গ্রুপের তদন্তকারী বিশেষ অফিসার প্রসেনজিৎ মুখার্জির সঙ্গেও।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *