চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
এই নিয়ে তৃতীয়বারের জন্য পিছল ডিএ মামলার রায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল এই মামলার। অন্য মামলার চাপে এদিনও পিছল ডিএ মামলার শুনানি। ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হলো।
এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে শুনানির কথা থাকলেও পরের মাসে তার শুনানি হবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে মাস চারেক আগে স্পেশাল লিভ পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এই পিটিশন দাখিল করে। গত জানুয়ারি মাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টে তা পিছিয়ে যায়। মামলায় রাজ্যের তরফে যে আবেদন করা হয়েছিল তাতে ত্রুটি ছিল বলে তাইপিছিয়ে যায় বলে জানানো হয়েছে। সেই সময় ১৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়।
সেই শুনানিও হয়নি, সে সময় জানানো হয়েছিল, ১৫, ১৬ তারিখ অন্য মামলায় চাপ আছে। এরপর ঠিক হয় ২১ মার্চ শুনানি হবে। আজ ২১ মার্চ সেই শুনানিও পিছিয়ে গেল।
এদিকে ডিএ-র দাবিতে ৫২ দিন ধরে ধর্মতলায় সংগ্রামী যৌথমঞ্চতে আন্দোলন করছেন সরকারি চাকুরিজীবীরা। ৪০ দিন ধরে চলছে অনশন তাদের।
আজ এক মামলাকারী বলেন, “কোর্টের মামলা একটা অংশ, আমরা তো কোর্টের মামলার জন্য আন্দোলন করছি না। আমাদের আরও দু’টো দাবি আছে। স্বচ্ছভাবে নিয়োগ ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। কোর্টও চলবে, আমাদের লড়াইও চলবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news