Breaking News
Home / TRENDING / আজ থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয়বাহিনী

আজ থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয়বাহিনী

নীল রায়।

আজ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআরপিএফ (CRPF)! নিজের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে রাজভবন মারফৎ কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিলেন রাজ্যপাল। সেই দাবি মেনেই কেন্দ্রীয় সরকার তাঁকে নিরাপত্তা দিচ্ছে। মাত্র তিন মাস পশ্চিমবঙ্গের দায়িত্বে এসেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। কিন্তু একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee) সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। তারই মধ্যে রয়েছে তাঁর নিরাপত্তার বিষয়টিও। সম্প্রতি রাজভবন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি যায়। যদিও রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছিল রাজ্যপালের নিরাপত্তার বন্দোবস্ত তারাই করতে পারবেন, কেন্দ্রীয়বাহিনীর কোনও প্রয়োজন নেই। কিন্তু সে বিষয়ে আমল দিতে চায়নি কেন্দ্রীয় সরকার, রাজ্যপালের নিরাপত্তার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনী সোমবার থেকে মোতায়েন করছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার।

নবান্ন (Nabbana) সূত্রে খবর, রাজ্যপালের ক্লোজ প্রোটেকশন টিমে আর রাজ্য পুলিশের কেউ থাকছেন না। আজ থেকেই তাঁর পুলিশের দেহরক্ষীও সরে যাচ্ছেন। পরিবর্তে সিআরপির অফিসার রাজ্যপালের দেহরক্ষী হিসেবে দায়িত্ব নেবেন। এডিসি ছাড়া দেহরক্ষী হিসেবে কেন্দ্রীয় বাহিনীর অফিসার রাজ্যপালের গাড়িতে সর্বক্ষণের সঙ্গী হবেন। তবে পুলিশের তরফে থাকা এডিসি বহাল থাকবে। থাকছেন সেনাবাহিনীর এডিসিও। দেহরক্ষী ছাড়াও রাজ্যপালকে সব সময় ৬-৮ জন সিআরপি জওয়ান ঘিরে রাখবেন। গাড়ির পিছনে প্রথম এসকর্টটি কেন্দ্রীয় বাহিনীর হবে। অতিরিক্ত পুলিশের পাইলট, এসকর্ট ও নিরাপত্তারক্ষীও থাকবে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *