সূর্য সরকার।
পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বুলবুল বিদায়ের পর এবার শীতের প্রতীক্ষা। বাংলাদেশে আগামী ২৪ ঘন্টায় বুলবুলের বিদায়ের আগে নিম্নচাপের কারণে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আকাশ পরিস্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুলবুলের (Bulbul) প্রভাবে প্রচুর জলীয় বাষ্প স্থল ভূমিতে প্রবেশ করেছিল। তাই পুরোপুরি শীতের আমেজ পেতে আরও কিছু দিনের অপেক্ষা।
তার আগে ভোরের দিকে ও রাতে শীত শীত আমেজ অনুভূত হবে। সর্বোচচ ও সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে কমবে। ৭২ ঘন্টা পর থেকে কলকাতায় শীতের আমেজ পূর্ণ রূপে পাওয়া যাবে। দক্ষিনবঙ্গের বাকি জেলায় বেশি করে এই আমেজ অনুভূত হবে। উত্তর-পশ্চিমে বাতাস ঢোকার পথ প্রশস্ত হচ্ছে ক্রমেই। তার জেরে কিছুটা নেমেছে পারদ। আপাতত আকাশ ক্রমশ পরিস্কার হবে। তাতেই তাপমাত্রা আরো কমার সম্ভবনা। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। তাতেই শীতের অনুভুতি আসবে রাজ্যে। তবে এখনই পাকাপাকি শীত আসছে না। দিনের বেলা শীতের অনুভূতি একেবারেই থাকবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news