Breaking News
Home / TRENDING / বাম-কংগ্রেস জোট চূড়ান্ত ! একযোগে ঘোষণা সোমেন-বিমানের

বাম-কংগ্রেস জোট চূড়ান্ত ! একযোগে ঘোষণা সোমেন-বিমানের

সূর্য সরকার।

হাতে হাতুড়ি কাস্তের আবার একসঙ্গে পথচলা চূড়ান্ত! দীর্ঘদিনের জোটের জট কাটল। বুধবার সন্ধ্যায় ক্রান্তি প্রেসের দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করলেন বাম কংগ্রেস নেতৃত্ব। সোমেন মিত্র (Somen Mitra) ও বিমান বসু (Biman Bose) জানিয়ে দিলেন জোট হচ্ছেই। জোটবদ্ধ হয়েই আগামী দিনে চলবে বাম এবং কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ‘পাখির চোখ’ তার আগে আগামী দেড় বছর ধরে চলবে যৌথ আন্দোলন। তার জন্য গড়া হবে আলাদা মঞ্চ। প্রয়োজনে ন্যূনতম অভিন্ন কর্মসূচি। যার প্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চলবে জোরদার লড়াই। এদিন ৩৭ নম্বর রিপন স্ট্রিট অর্থাৎ আরএসপির (RSP) মুখপত্রের ছাপাখানা ভবন ক্রান্তি প্রেস থেকে এই সাংবাদিক বৈঠক হয়।

সন্ধ্যা সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) আস্তে কিছুটা দেরি করায় কিছুটা দেরিতে এই বৈঠক হয়। প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক বিনিময় করেন দু’পক্ষের নেতারা।বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) ছাড়াও সিপিএমের (CPM) শরিক দলের নেতৃত্ব উপস্থিত ছিল। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে বাম কংগ্রেসের জোটের। আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি আসনের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে করিমপুরে লড়াই করবে বামেরা এবং কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর আসনে প্রার্থী দেবে কংগ্রেস। আগামী কয়েক দিনের মধ্যেই দুই দল সাংবাদিক বৈঠক করে প্রার্থীর নাম ঘোষণা করে দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *