চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গোটা দেশ যখন অতিমরীতে ডুবেছে। প্রতিদিন যখন দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মৃতের সংখ্যা লাখ ছুঁয়েছে, ঠিক তখনই এইরকম একটি সময়ে আমরা জানতে পেরেছি আমাদের দেশেই কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরি করেছেন বিজ্ঞানীরা। আর এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কোভিড ১৯-এর ভ্যাকসিন আসতে চলেছে বাজারে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) কর্ণধার অদর পুনাওয়ালা জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের ফাইনাল ট্রায়াল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। প্রসঙ্গত গোটা পৃথিবীকে কোরোনা গ্রাস করার পর থেকেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লাগাতার কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আর এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কোভিশিল্ড ভ্যাকসিনের (Covishield Vaccine) তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে এই সপ্তাহ থেকেই। পুনের সেশন হসপিটালেই এই পরীক্ষা শুরু হবে।
এ প্রসঙ্গে ডাঃ তম্বে জানিয়েছেন এই সোমবার থেকেই সম্ভবত ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। যতদূর জানা যাচ্ছে সেপ্টেম্বর ১৯ তারিখ থেকেই হসপিটালে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ব্যাক্তি নির্বাচন করা শুরু হয়ে গেছে। এবং এখনও অব্দি সর্বমোট ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি এই পরীক্ষার জন্য এগিয়ে এসেছেন। প্রসঙ্গত, ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল এখন অবধি জানা যায়নি। গত মাসেই ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং পুনের কেইএম হসপিটালে এই পরীক্ষায় কাজ শুরু হয়।যেহেতু ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাচ্ছে সেই কারণে বিজ্ঞানীরা যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিন আনতে চাইছেন । পুনওয়ালার সিইও এই বিষয়ে জানিয়েছেন সবকিছু পরিকল্পনামাফিক চললে এই বছরের শেষ নাগাদই দেশের মানুষের হাতে ভ্যাকসিন চলে আসবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news