চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
সমগ্র দেশবাসীকে টিকাকরণের আওতায় আনতে গেলে যেটুকু সময়ের প্রয়োজন তার আগেই ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমনই উদ্বেগের কথা জানালেন খোদ নীতি আয়োগের সদস্য( স্বাস্থ্য) বিনোদ পাল।
তাহলে কিভাবে ঠেকানো যাবে এই তৃতীয় ঢেউকে? নীতি আয়োগের ওই সদস্য জানান , যতক্ষণ পর্যন্ত না গোটা দেশের টিকাকরণ হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত কোভিড সতর্কতা বিধি মেনে চলার ক্ষেত্রে সামান্যতম গা ছাড়া মনোভাব বা ঢিলেমি দেখানো চলবে না দেশের প্রত্যেক নাগরিককে।
প্রসঙ্গত, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মতে ভারতে করোনার দ্বিতীয় ঢেউকে প্রাণঘাতী করে তুলেছিল ভাইরাসের ডেল্টা স্ট্রেন( বি.১.৬১৭.২)। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে ভাইরাসের কোন স্ট্রনটি চরিত্র বদলে সংক্রমণ ছড়াতে পারে, সেই বিষয়ে এখনো কোন আগাম তথ্য উদ্ধার করতে পারেনি দেশ ও বিদেশের বিজ্ঞানীরা।
তাই দেশের সবথেকে বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকাকরণের আওতায় আনতে চাইছে কেন্দ্র। সেইসঙ্গে কোভিড সতর্কতা বিধি মেনে চলার উপরেও জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেনে তৃতীয় ঢেউ শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।
ভারতেও যেকোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।আরোও উদ্বেগ বাড়াচ্ছে, যে গতিতে দেশে এই মুহুর্তের টিকাকরণ চলছে তাতে দেশের ১০৮ কোটি মানুষকে টিকাকরণের আওতায় নিয়ে আসার আগেই আছড়ে পড়তে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। তারমধ্যে আবার ইঙ্গিত মিলেছে এই পর্যায়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news