চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
রাজ্য রাজনীতিতে কোনও কোনও মহল যখন মুকুল রায়ের তৃণমূলে ফেরার খবর ভাসিয়ে নয়া জল্পনার জন্ম দিচ্ছে, তখনই আজ, শনিবার তৃণমূল ভবনে মুকুলেরই একদা অধিকৃত পদে অভিষেক কে আসীন করার সিদ্ধান্ত নিতে চলেছে দলীয় নেতৃত্ব।
তৃণমূলের অন্দরমহলের খবর যাঁরা রাখেন,তাঁদের কাছে আপাতত এমনটাই খবর।
একুশের মুকুল-শুভেন্দু বিহীন তৃণমূলের সঙ্গে অভিষেক-পিকে জুটি ও অবশ্যই মমতার তৃণমূলের লড়াইতে দ্বিতীয়টির জয়, সার্বিক রাজনীতির ময়দানে অভিষেক কে আরও সামনের সারিতে নিয়ে এল তা নিয়ে আর সংশয় নেই বলেই মনে করছেন রাজনীতির কুশীলবরা।
অভিষেক যে শুধুমাত্র পরিবারতন্ত্রের ফসল, সে কথা বলতে গেলে সকলকেই এখন দু’বার ভাবতে হবে, একথা এখন শুধু তৃণমূল নয়, বিজেপির অনেক নেতাও স্বীকার করছেন ব্যক্তিগত আলোচনায়।
এমতাবস্থায় অভিষেককে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলে (তৃণমূলে মমতার পরে যেটি দলের সর্বোচ্চ পোস্ট বলে পরিগণিত হয়) মমতার দলে প্রজন্ম বদলের প্রক্রিয়াও সম্পূর্ণ হবে বলে অনেকের ধারণা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news