চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী ৯ ও ১০ তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন (West Bengal Legislative Assembly Monsoon Season)। তার আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৮ তারিখ দিনভর ও ৯ তারিখ সকালে কোভিড পরীক্ষার বন্দোবস্ত করেছেন বিধানসভার অন্দরে। এই খবর পাওয়া মাত্রই বিধানসভার অধিবেশনে যোগ দিতে চাইছেন না বেশিরভাগ বিধায়ক, এমনটাই সূত্রের খবর। করোনা ভাইরাসের সংক্রামক ব্যক্তি যাতে কোনওভাবেই বিধানসভার অধিবেশন অংশগ্রহণ করতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। সঙ্গে নির্দেশ দিয়েছেন বিধায়কের সঙ্গে বিধানসভায় কর্মরত আধিকারিক কর্মচারী, নিরাপত্তারক্ষী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ বিধায়কদের কানে পৌঁছানোর পরই বিধায়কের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ (Covid-19) সংক্রমণ কথা মাথায় রেখেই বিধানসভার বিধায়ক বসার ব্যবস্থা পুনর্বিন্যাস করেছেন স্পিকার। ১৭৮ জন বিধানসভার কক্ষে, কিছু বিধায়ক সংবাদমাধ্যমের জন্য বরাদ্দ গ্যালারিতে। এবং বাকি বিধায়কদের ভিজিটারস গ্যালারিতে বসানোর বন্দোবস্ত করা হয়েছে। যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায়। কিন্তু কোভিড পরীক্ষা হবে বলে বেশিরভাগ বিধায়ক অধিবেশনে যোগ দিতে রাজি নন। তৃণমূল (TMC) বিধায়কদের একাংশের মতে, দূরদূরান্ত থেকে কলকাতায় পৌঁছে বিধায়করা অধিবেশনে যোগ দেবেন। যাত্রাপথেই তাঁদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে।
উত্তরবঙ্গের এক বিধায়কের কথায়, “অনেক সময় কোভিড পরীক্ষায় ভুল রিপোর্ট আসছে। আর বিধানসভায় শুনলাম কোভিড পরীক্ষার রিপোর্ট মাত্র আধ ঘণ্টার মধ্যেই দিয়ে দেওয়া হবে। তাই যদি আমার রিপোর্ট কোনও কারণে ভুল আসে, তাহলে সঙ্গে সঙ্গেই আমাকে সরকারি হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হবে। আমি অযথা এসবের সম্মুখীন হতে চাইছি না। নেগেটিভ মানুষের পজেটিভ রিপোর্ট আসার একাধিক ঘটনা আমার জানা। তাই অযথা কোনও ঝুঁকি নিতে আমি পারব না।” দক্ষিণবঙ্গের এক কথায়, “নিজেদের মতো করে কোভিড পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দেওয়ার নিয়ম করা যেতেই পারত। কিন্তু বিধানসভায় কোভিড পরীক্ষার নিয়ম বাধ্যতামূলক করা অনেকেই তার সম্মুখীন হতে চাইছেন না। আমি অনেক সতীর্থের সঙ্গে কথা বলেছি। অর্ধেক বিধায়কও বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না বলেই আমার মনে হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news