Breaking News
Home / TRENDING / রাহুল গাঁধীকে সভাপতি পদে ফেরানোর তৎপরতা শুরু এআইসিসি-তে

রাহুল গাঁধীকে সভাপতি পদে ফেরানোর তৎপরতা শুরু এআইসিসি-তে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাহুল গাঁধীকে ফের সভাপতি পদে বসাতে এআইসিসিতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার সংসদে দলের নীতি নির্ধারণের জন্য ফের সনিয়ার নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেস। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ৩০ তারিখ শেষ হবে এই অধিবেশন। সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন এই বৈঠকে হাজির থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ, একে অ্যান্টনির মতো প্রবীণ নেতারা। রাহুল গাঁধীও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। এই বৈঠকে ডাক পড়তে চলেছে বিক্ষুব্ধদেরও। সপ্তাহ কয়েক আগে কংগ্রেসের প্রবীণ ২৩ জন নেতা সভাপতি পদ প্রসঙ্গে নিজেদের মত প্রকাশ করে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রীকে। সেই কড়া মনোভাব এখন অনেকটাই আনুগত্যে পরিণত হয়েছে। গাঁধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করার যে দাবি তাঁরা করেছিলেন, তা এখন অস্তমিত হয়েছে। এখন সেই বিদ্রোহী নেতারাই সনিয়ার কাছে অন্য দাবি জানাচ্ছেন। সূত্রের খবর তাঁরা বলছেন, রাহুল গাঁধী (Rahul Gandhi) কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন, নাকি হচ্ছেন না, তা নিশ্চিত করতে হবে।

চিঠি প্রকাশ্যে আসার পর সনিয়া (Sonia Gandhi) প্রবীণ নেতাদের প্রতি যেভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন, সেই ক্ষোভের আগুনও এখন অনেকটা প্রশমিত হয়েছে। তিনি নাকি বিদ্রোহীদের দাবি দাওয়া সামনাসামনি বসে শুনতে চান। সুতরাং মঙ্গলবারের এই বৈঠকেই ইঙ্গিত মিলতে পারে, ভবিষ্যতে কংগ্রেসের ক্ষমতা কাদের হাতে থাকবে? গাঁধী পরিবারের হাতে নাকি পরিবারের বাইরে কারও হাতে? জাতীয় রাজনৈতিক মহলে যতই এমন প্রশ্ন উঠুক না কেন ! এআইসিসির আগামীর ব্যাটন যে আবারও রাহুল গাঁধী হাতেই ফিরতে চলেছে তা একপ্রকার নিশ্চিত এআইসিসির ম্যানেজাররা। মঙ্গলবার সংসদের বৈঠকে এ বিষয়ে ইঙ্গিতে দেবেন সনিয়া গাঁধী, এমনটাই ইঙ্গিত মিলেছে।

সংসদের অধিবেশনে কংগ্রেস সংসদীয় দলকে অধীর চৌধুরী নেতৃত্ব দিলেও, রাশ পুরোপুরি থাকবে রাহুল গাঁধীর হাতেই। করা হচ্ছে চলতি অধিবেশন থেকেই সনিয়া গাঁধী রাহুলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কাজ করবেন। কারণ ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া গাঁধী জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে আর সভাপতি পদে থাকা সম্ভব নয়। শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছেন তিনি। ছয় মাসের মধ্যে কংগ্রেস নতুন সভাপতি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও এআইসিসির (AICC) একটি সূত্র থেকে জানানো হয়েছে। সে ক্ষেত্রে চলতি বছরের শেষে আনুষ্ঠানিকভাবে রাহুল গাঁধী আবারও সভাপতির দায়িত্ব বুঝে নেবেন মায়ের থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *