চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। এই মুহূর্তে দেশে ১০০৭ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র এক রাতেই ৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩১ হাজার। এক রাতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৩৫৮ জন। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২।
এই বুলেটিন অনুযায়ী এখনও আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৩১৮। তারপরে রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে ৩৭৪৪ জন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। দিল্লিতে ৩৩১৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বুলেটিনে জানানো হয়েছে, এক রাতে সুস্থও হয়ে উঠেছেন ৬৬৯ জন। এই মুহূর্তে দেশে ৭৬৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন।এই মুহূর্তে ভারতে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২৬২৯।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news