Breaking News
Home / TRENDING / করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হন তাঁর স্ত্রী। ওইদিনই রাতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই রুজিরা সংস্পর্শে আসা বাড়ির সব ব্যক্তিকেই কোভিড পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরেই করোনা পরীক্ষা করান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কোভিড পরীক্ষা হয় তাঁর পুত্র ও কন্যার। বুধবার তাদের রিপোর্টে জানা যায় সকলেই করোনা মুক্ত। এই খবর জানার পরেই নিঃশ্বাস ফেলেছে বন্দ্যোপাধ্যায় পরিবার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়ের বয়স ৬ বছর, পুত্রের বয়স মাত্র কয়েক মাস। এই দুই সদস্যকে নিয়ে চিন্তায় ছিল কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার। অভিষেকের পুত্র-কন্যাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন রুজিরার মা। মঙ্গলবার তাঁরও করোনা পরীক্ষা হয়। তাঁর কোভিড-১৯ (Covid-19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

তবে কীভাবে অভিষেক পত্নী কোভিড-২৯-এ আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিবারের কোনও সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ভবানীপুরের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকেই ভবানীপুর ও কালীঘাট এলাকায় এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে ব্যাপকভাবে। কিভাবে তা মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

শুধু রুজিরা বন্দ্যোপাধ্যায়ই নয়, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বেশকিছু নেতা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বুধবার বিধানসভায় কভিদ পরীক্ষা করিয়ে পজিটিভ হন সিপিএম ছেড়ে তৃণমূলে আসা জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। গত কয়েক দিনে বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। যিনি আবার নিয়মিত নবান্নের দফতর বসতেন। এছাড়াও এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রী। সম্প্রতি দীপ্তাংশু দুর্গাপুরে গিয়েছিলেন, এসবিএসটিসি-র কাজে তাঁকে দুর্গাপুর যেতে হয়েছিল। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে জানা গিয়েছে। কারণ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা প্রয়াত ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও দুর্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছিলেন। চলতি বছর ২৪ জুন মৃত্যু হয় তাঁর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *