চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী সোমবার রাখি পূর্ণিমা (Rakhi Purnima) । কিন্তু, করোনা ভাইরাসের সংক্রমণের আবহেও ভয় ও আশঙ্কাকে উপেক্ষা করে রাখি কেনার ঢল সর্বত্র। রাখি কিনতে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ল এদিন গড়িয়াহাট মোড়ে। প্রতি বছরের মতো এবারও গড়িয়া হাটের মোড়ে রাখি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন । আর ইতিমধ্যে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। তবে রাখি বিক্রেতাদের বক্তব্য অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতা অনেক কম বলেই জানিয়েছে বিক্রেতারা। তার কারণ করোনা আবহে অনেকেই বাড়ির বাইরে বের হতে চাইছেন না। পাশাপাশি দু’দিন অন্তর লকডাউন থাকার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে নেই মনে করছে গড়িয়াহাটের (Gariahat Market) রাখি বিক্রেতারা। তাই এবছর সেইভাবে রাখি বিক্রি হচ্ছে না । তাই পরিস্থিতির ওপর নজর রেখে রাখি বিক্রেতারাও এ বছর খুব কম পরিমাণে রাখি তুলেছেন ।
তবে এত কিছুর মধ্যে অনেক রকমের নতুন রাখি উঠেছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। এবছর অন্যান্য বছরের তুলনায় রাখির দাম অনেকটাই কম। ১০-৫০ টাকা মূল্যের রাখি বাজারে রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, তারা যেখান থেকে রাখি তোলেন সেখানেও এবছর কম দামে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাখি বিক্রির পরিমাণ একটু হলেও কম। করোনা ভাইরাসের সংক্রমণের এ বছর খুব একটা বেশি পরিমাণ রাখি তোলেননি গড়িয়াহাটের রাখি বিক্রেতারা।সেক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় এ বছর সেইভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। কিন্তু, রাখি বিক্রেতারা তাও বাজারে হরেক রকম রাখির সমাহার রাখার চেষ্টা করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news