চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে বাইপাসে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত ৩ জুন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বাড়ির পরিচারিকার থেকে করোনা সংক্রমিত হয়ে পড়েন সস্ত্রীক সুজিত বসু। সেই থেকে আক্রান্ত হওয়ার তাঁর ছেলেও। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর শরীরের ছিলনা কোনওরকম উপসর্গ। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়ে হোম আইসোলেশন ছিলেন তিনি।
কিন্তু বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার সময়ে জ্বর আসে তাঁর। সংক্রমিত অবস্থায় শরীরের উত্তাপ বাড়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মতো ৩ তারিখে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রায় ৯ দিন বাইপাসে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন তাকে ছাড়া হলেও চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সুজিত বসকে। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখনই কর্ম জীবনে ফিরতে পারবেন না বিধাননগরের বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news