Breaking News
Home / TRENDING / একদিনে দেশে করোনা ভাইরাসের সংক্রমিত প্রায় আট হাজার

একদিনে দেশে করোনা ভাইরাসের সংক্রমিত প্রায় আট হাজার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

একদিনে সর্বোচ্চ কোভিড ১৯-এ আক্রান্ত ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭,৯৬৪ জন। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৬৫ জনের। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী এদিন সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১,৭৩,৭৬৩। নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ৪,৯৭১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৮২,৩৭০ জন। এখন দেশে সুস্থতার হার ৪৭.৪০ শতাংশ। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৮৬,৪২২। চতুর্থ দফার লকডাউনের সমাপ্তি পর্বে দাঁড়িয়েও ক্রমাগত  বাড়ছে দেশের করোনা সংক্রমণের হার। যা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড।

রবিবারই দেশের চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। ৩১ মে’র পর লকডাউন সম্পূর্ণ উঠে গেলে এ নিয়ে উদ্বেগ বাড়বে বই কমবে না বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। বিশেষজ্ঞদের মতে, আগামী জুন এবং জুলাই মাসে করোনায় মৃত্যুর হার শীর্ষে উঠবে দেশে। তার আগে সংক্রমণের এই বৃদ্ধির হার অব্যাহতই থাকবে। তাই ৩১ জুনের পরও লকডাউন জারি রাখার ভাবনা রয়েছে কেন্দ্রের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরই স্পষ্ট হবে পঞ্চম দফার লকডাউনের রূপরেখা। এদিকে শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন ৮ জুন থেকে রাজ্যে সরকারি-বেসরকারি সমস্ত অফিসে ১০০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। এমন ঘোষণার পরেই প্রশ্ন ওঠে দেশজুড়ে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ পশ্চিমবঙ্গেও সংক্রমণের গতি উর্ধ্বোমুখী। সমালোচনা শুরু হয় বিরোধী শিবির থেকেও।

রাতে নিজের সিদ্ধান্তকে কিছুটা সংশোধন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, “রাজ্যে বহু রকমের সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা স্থির করেছি ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ কর্মী নিয়ে আমরা কাজ করব। ত্রাণ ও মেরামতের কাজ এখন সরকারের অগ্রাধিকার। মানুষকে যাতে নিরন্তর পরিষেবা দেওয়া যায় তা এই বর্ধিত সংখ্যায় কর্মিবর্গ সুনিশ্চিত করবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *