Breaking News
Home / TRENDING / করোনায় পশ্চিমবঙ্গে কমবয়সীদের মৃত্যু বেশি : উদ্বেগে রাজ্যকে চিঠি কেন্দ্রের

করোনায় পশ্চিমবঙ্গে কমবয়সীদের মৃত্যু বেশি : উদ্বেগে রাজ্যকে চিঠি কেন্দ্রের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনে বাংলায় ৫০ বছরের কম বয়সীদের মৃত্যুর হার বাড়ছে। সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব (West Bengal Health Department) নারায়ণ স্বরূপ নিগমকে দীর্ঘ চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) যুগ্মসচিব লব আগরওয়াল (Luv Agarwal)।চিঠিতে তিনি লিখেছেন, “মৃত্যুর হার এক শতাংশের কমে নামিয়ে আনতে প্রতি সপ্তাহে মৃতের সংখ্যা পর্যালোচনা করে দেখতে হবে। এও দেখতে হবে কোন কোভিড হাসপাতালে মৃত্যুর হার কত। কোন এলাকায় কোভিডে বেশি মৃত্যু হচ্ছে। তা ছাড়া বাংলায় যে হেতু পঞ্চাশ বছরের কম বয়সী কোভিড আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার বেশি তাই করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে মানুষকে আরও সচেতন করাও জরুরি।”

এমন সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লাভ আগরওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, “গত চার দিনে পশ্চিমবঙ্গে গড়ে প্রতিদিন ১৬০০ জনকে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। ৯৩ শতাংশ অ্যাকটিভ কেস মূলত কলকাতা, হাওড়া, এবং দুই চব্বিশ পরগনা জেলায় রয়েছে। তা ছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি নতুন করে হটস্পট হয়ে উঠছে।” পাশাপাশি, কলকাতা শহরে করোনা সংক্রমণ প্রসঙ্গে তিনি লিখেছেন, “কলকাতায় যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা মোকাবিলার জন্য আরও কার্যকরী ও জোরালো কৌশল নিতে হবে। জাতীয় গড়ের তুলনায় রাজ্যে সামগ্রিক ভাবে কোভিড টেস্টের সংখ্যা এখনও বেশ কম। গত তিন সপ্তাহ ধরে যে ভাবে পজিটিভ কেস বাড়ছে তা সত্যিই উদ্বেগের বিষয়”। 

পশ্চিমবঙ্গেও (West Bengal) রোজ দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দু’হাজারেরও বেশি। একদিন রাজ্যে সংক্রমিত হয়েছেন ২,১৯৮ জন। যা একদিনের নিরিখে সর্বোচ্চ পর্যায়ে। এই নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ৪০,২০৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে এ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হল ১০৭৬ জনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *